দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭) হত্যাকাণ্ডের ঘটনায় তার দূর সম্পর্কের ভাগ্নে মো. আরিফুল ইসলামকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে র্যাব-৭-এর স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান এ তথ্য জানান।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঋণের টাকা জোগাড়ের উদ্দেশ্যে ঘটনার দিন দিবাগত রাত ৪টার দিকে তিনি তার দূর সম্পর্কের মামি কাজলের বাড়িতে প্রবেশ করেন।
র্যাবের ভাষ্য অনুযায়ী, আরিফ হাতে থাকা একটি কাটার দিয়ে জানালার গ্রিল বেয়ে ছাদে উঠে টিন কেটে ঘরে ঢোকেন। মুখ ঢেকে ওৎ পেতে থাকার পর কাজল দরজা খুললে তিনি তার ওপর ঝাঁপিয়ে পড়ে মুখ চেপে ধরেন। একপর্যায়ে কাজলের হাত বাঁধার চেষ্টা করলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় আরিফ তাকে দেয়ালের সঙ্গে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
র্যাব জানায়, সোমবার ভোরে ফুলগাজী উপজেলার উত্তর ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকায় নিজ বাড়িতে টিন কেটে ঢুকে গৃহবধূ বিবি কুলসুম কাজলকে হত্যা করা হয়।
এমএস/